গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণুর সংকরণ হচ্ছে-

গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণুর সংকরণ হচ্ছে- সঠিক উত্তর sp2

হীরকে ১টি কার্বন পরমাণু অপর ৪টি কার্বন পরমাণুর সাথে sp³ সংকর অরবিটালের মাধ্যমে যুক্ত। চতুস্তলকীয়ভাবে প্রতিটি কার্বন পরমাণু যুক্ত থাকে। পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ। এর গলনাঙ্ক 3600°C । 1000°C তাপমাত্রায় উত্তপ্ত করলে এটি গ্রাফাইট ‌‌এ পরিণত হয়। হীরক ও গ্রাফাইট কার্বনের 2টি রূপভেদ। গ্রাফাইট এ প্রতিটি কার্বন পরমাণু অপর অপর তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে sp² সংকরিত অবস্থায় থাকে। এর প্রতিটি কার্বন পরমাণুতে একটি করে অসংকরিত 2pz¹ অরবিটাল থাকে। একটি মুক্ত ইলেকট্রন থাকায় গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। কিন্তু হীরক বিদ্যুৎ অপরিবাহী।  

Related Questions