অম্ল-ক্ষারক সম্বন্ধে আরহেনিয়াসের মতবাদ কোনটি?
ক
সমযোজী
খ
আয়নিক
গ
রাসয়নিক
ঘ
প্রোটিনীয়
সঠিক উত্তর: আয়নিক
বিজ্ঞানী আরহেনিয়াসের মতে অ্যাসিড এবং ক্ষার উভয়ই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অ্যাসিডের সংজ্ঞা রূপে তিনি বলেন যে, অ্যাসিড এমন একটি যৌগ যার অণুতে প্রতিস্থাপনযোগ্য একটি বা একাধিক হাইড্রোজেন পরমাণু বর্তমান এবং এই যৌগ জলীয় দ্রবণে আয়োনিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে।