বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য কত তারিখে গ্রেফতার হয়েছিলেন?
ক
১১ মার্চ ১৯৪৮
খ
২২ মার্চ ১৯৪৮
গ
১১ মার্চ ১৯৫২
ঘ
২২ মার্চ ১৯৫২
সঠিক উত্তর: ১১ মার্চ ১৯৪৮
বঙ্গবন্ধু প্রথম গ্রেফতার হয়েছিলেন রাষ্ট্রভাষা বাংলা দাবির আন্দোলনে অংশ নিয়ে। ১১ মার্চ ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালনের কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশি নির্যাতনের পর গ্রেফতার হন তিনি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জেলে থাকার কারণে সক্রিয় আন্দোলনে অংশ নিতে না পারলেও আন্দোলন-সংগ্রাম হয়েছিল তারই নির্দেশনা ও পরামর্শে।