কোনটি প্রোটিন সংশ্লেষণ করে?
ক
ক্রোমোপ্লাস্ট
খ
সেন্ট্রোজোম
গ
রাইবোজোম
ঘ
গলজি বস্তু
সঠিক উত্তর: রাইবোজোম
রাইবোজোম , যাকে 'প্যালাডে দানা' ও বলা হয় (আবিষ্কারক জর্জ প্যালাডের নামানুসারে ও দানাদার গঠনের কারণে) এক ধরনের ম্যাক্রোমোলার অঙ্গাণু যা দেহের সকল কোষেই পাওয়া যায়। এটি মূলত জৈবিক প্রোটিন সংশ্লেষণের (মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া) কাজ করে থাকে।