থাইলাকয়েড উদ্ভিদ কোষের কোন অংশে বিদ্যমান?
ক
সাইটোপ্লাজম
খ
মাইটোকন্ড্রিয়া
গ
লাইসোজোম
ঘ
প্লাস্টিড
সঠিক উত্তর: প্লাস্টিড
ক্লোরোপ্লাস্ট এর ভিতরে যে চাকতি আকৃতির থলে সমূহ স্তরে স্তরে সজ্জিত হয়ে গ্রানাম তৈরি করে সেগুলোর নাম থাইলাকয়েড। এটি উদ্ভিদ কোষের প্লাস্টিড অংশে বিদ্যমান।