মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
ক
পাকস্থলি
খ
অগ্ন্যাশয়
গ
বৃক্ব
ঘ
যকৃত
সঠিক উত্তর: যকৃত
যকৃৎ মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। মানবদেহে মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি।