একটি সরল দোলকের দোলকপিন্ডটি পানি দ্বারা পরিপূর্ণ করলে দোলন কাল কি হবে?
ক
কমবে
খ
বাড়বে
গ
অপরিবর্তিত থাকবে
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর: অপরিবর্তিত থাকবে
কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল ববের ভর, আয়তন, উপাদান ইত্যাদির ওপর নির্ভর করে না। বিভিন্ন ভর, আয়তন বা উপাদানের ববের জন্য দোলকের দোলনকাল একই হয়।