মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
ক
বৃক্ক
খ
অগ্নাশয়
গ
যকৃৎ
ঘ
পাকস্থলি
সঠিক উত্তর: যকৃৎ
মানবদেহের পরিপাকতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যকৃৎ। পরিপাকক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এই অঙ্গ। এটি মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরের ওপরে পাকস্থলীর ডান পাশে অবস্থিত। একে কলিজাও বলা হয়। যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এর রং লালচে খয়েরি। যকৃতের ডান খণ্ডটি বাঁয়েরটির থেকে আকারে কিছুটা বড়। সাধারণত একজন সুস্থ মানুষের যকৃতের ওজন প্রায় ১.২ থেকে ১.৫ কিলোগ্রাম হয়। চারটি অম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত।