সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি?

সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সঠিক উত্তর Platyhelminthes

পর্ব Platyhelminthes-এর বৈশিষ্ট্য: • দেহ নরম, , দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পৃষ্ঠ-অঙ্কীয়ভাবে চাপা। এদের দেহে প্রথম টিস্যু-অঙ্গ মাত্রার (tissue organ grade) • দেহত্বক সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত। • ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট (সিলোমবিহীন)। • একমাত্র পরিপাক নালি ছাড়া অন্তঃস্থ আর কোন গহ্বর নেই । • বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইমা নামক যোজক টিস্যু বা মেসেনকাইমে পূর্ণ থাকে। • অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক অথবা হুক অথবা উভয়ই উপস্থিত। • রেচনতন্ত্র শিখা কোষ (flame cell) নিয়ে গঠিত। • অধিকাংশ অন্তঃপরজীবী। • এ পর্বের প্রাণীরা উভলিঙ্গ; নিষেক অভ্যন্তরীণ এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের। • চ্যাপ্টা কৃমির জীবনচক্রে অনেক ধরনের লার্ভা দশা থাকে। যেমন- Miracidia, Radia প্রভৃতি । • পৌষ্টিকনালি অসম্পূর্ণ (মুখ ছিদ্র আছে, পায়ু ছিদ্র নেই), শাখান্বিত বা অনুপস্থিত। স্নায়ুতন্ত্র মই-এর মতো। রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও কঙ্কালতন্ত্র থাকে না। উদাহরণ: Fasciola hepatica (যকৃতকৃমি), Taenia solium (ফিতাকৃমি), Schistosoma mansoni (রক্তকৃমি)।

Related Questions

সিলোমবিহীন পর্ব কোনটি ?
মেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি? 
সিলোমবিহীন প্রাণী কোনটি?
কোন পর্বটি সিলোমবিহীন ?
কোন পর্বটি সিলোমবিহীন?
সবচেয়ে বড় পর্ব কোনটি ?