কোনটি ল্যাবরেটরি যন্ত্রপাতি পরিস্কারকরণে ব্যবহুত হয়?
ক
HCI+K2Cr2O7
খ
H2SO4+K2Cr2O7
গ
H2CO3+K2Cr2O7
ঘ
HNO3+K2Cr2O7
সঠিক উত্তর: H2SO4+K2Cr2O7
ক্রোমিক এসিড মিশ্রণঃরাসায়নিক ল্যাবের গ্লাসসামগ্রী পরিষ্কার করার জন্য সর্বোওম পরিষ্কারক রুপে ব্যবহৃত হয় “ক্রোমিক এসিড মিশ্রণ”। যার সংকেতঃ H₂SO₄ + k₂Cr₂O₇????ক্রোমিক এসিড একটি তীব্র জারক। বিক্রিয়াকালে এটি জায়মান অক্সিজেন [O] উৎপন্ন করে। তৈল জাতীয় ময়লা পদার্থকে ঐ জায়মান অক্সিজেন জারিত করে ময়লাকে দূর করে। নিচে বিক্রিয়াটি দেওয়া হলঃk₂Cr₂O₇ + 4H₂SO₄ ⇒ K₂SO₄ + Cr₂(SO₄)₃ + 4H₂O + 3[O]