বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত কোনটি? 

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী বাংলাদেশের জিডিপি এর প্রধান খাত কোনটি?  সঠিক উত্তর শিল্প খাত

বাংলাদেশের অর্থনীতিতে বিগত দশকগুলোতে জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিবিএস এর সাময়িক হিসাব অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ। ২০21-22 অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ছিল ৩৬.৯২ শতাংশ। দেশের সব ধরনের শিল্পখাত যথা উৎপাদন শিল্প, জ্বালানি শিল্প, কৃষি ও বনজ শিল্প, খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াকরণ শিল্প, পর্যটন ও সেবা শিল্প, নির্মাণ শিল্প, তথ্য ও প্রযুক্তিভিত্তিক শিল্পসহ রপ্তানিযোগ্য ও আমদানি বিকল্প শিল্পের প্রসার, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে সার উৎপাদন ও সরবরাহ, কর্মসংস্থান ও দক্ষ জনবল সৃষ্টির মাধ্যমে উচ্চ মধ্যম আয়ের দেশ বিনির্মাণে উপযোগী সব ধরনের শিল্পের পরিবেশবান্ধব বিকাশ ও উন্নয়নকল্পে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। দেশীয় কাঁচামাল ও সম্পদ ব্যবহার করে শ্রমঘন শিল্পায়নের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত সুবিধাকে ধারণ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং উৎপাদিত পণ্যের গুণগতমানের উৎকর্ষ সাধনের লক্ষ্যে সরকার জাতীয় শিল্পনীতি ২০২২ প্রণয়ন করেছে। শিল্প খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্পখাতের অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অবকাঠামোগত বাধা দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন, সরকারি প্রতিষ্ঠানসমূহকে লাভজনক করা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে উৎসাহ প্রদানকল্পে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে শিল্পঋণ বিতরণ ও অন্যান্য সহযোগিতা প্রদানের প্রয়াস অব্যাহত রয়েছে। ফলে শিল্পখাতের ঋণ বিতরণ ও আদায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। শিল্পখাতের দ্রুত বিকাশের জন্য ইপিজেডসমূহ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণের মাধ্যমে দেশের শিল্পখাত বিকাশে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশে বিনিয়োগের সুবিধার্থে দ্রুত সেবা প্রদান এবং সেবার মান উন্নত করতে বাংলাদেশ সরকার 'ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট-২০১৮' প্রণয়ন করেছে।
Bissoy MCQ

Related Questions

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যা-
১ জানুয়ারি ২০২৩ তারিখে যদি জমাকৃত মুনাফার হিসাবের জের ৬৩,০০০ টাকা হয় এবং কোম্পানির ২০২৩ সালে নিট ক্ষতির পরিমাণ ১২,০০০ টাকা হয়, তবে সমাপনী দাখিলায় কত টাকা অন্তর্ভুক্ত হবে? (If the balance in retained earnings on January 1, 2023 is Tk.63,000 and the company incurs a net loss of Tk. 12,000 for the year 2023, what amount would be included to the closing entries?)