সন্ধি বিচ্ছেদ করুন: “তদবধি”

সন্ধি বিচ্ছেদ করুন: “তদবধি” সঠিক উত্তর তৎ+অবধি

ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন - ক্ + অ = গ + অ দিক্ + অন্ত = দিগন্ত ক্ + আ = গ + আ বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর ক্ + ঈ = গ + ঈ বাক্ + ঈশ = বাগীশ চ্ + অ = জ + অ ণিচ্ + অন্ত = ণিজন্ত ট্ + আ = ড + আ ষট্ + আনন = ষড়ানন ত্ + অ = দ + অ তৎ + অবধি = তদবধি কৃৎ + অন্ত = কৃদন্ত ত্ + আ = দ + আ সৎ + আনন্দ = সদানন্দ ত্ + ই = দ + ই জগৎ + ইন্দ্র = জগদিন্দ্র ত্ + উ = দ + উ সৎ + উপায় = সদুপায় সৎ + উপদেশ = সদুপদেশ প্ + অ = ব + অ সুপ্ + অন্ত = সুবন্ত

Related Questions

সন্ধি বিচ্ছেদ করুন : তদবধি
সন্ধি বিচ্ছেদ করুন : 'তদবধি'।
সন্ধি- বিচ্ছেদ করুন- ' সংসার'।
সন্ধি বিচ্ছেদ করুন- "পনির"
সন্ধি- বিচ্ছেদ করুন ' পনির'---
”অত্যাধিক”- এর সন্ধি বিচ্ছেদ করুন-
”নীরস” - এর সন্ধি বিচ্ছেদ করুন-
”চতুরঙ্গ” এর সন্ধি বিচ্ছেদ করুন-
সন্ধি-বিচ্ছেদ করুনঃ'নরাধম'