'কবর' নাটক কে লিখেছেন ?
'কবর' নাটক কে লিখেছেন ? সঠিক উত্তর মুনীর চৌধুরী
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম নাটক ‘কবর’ (১৯৬৬)। মুনীর চৌধুরী ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার কারণে ১৯৫২-৫৪ সাল পর্যন্ত কারাভোগ করেন। বামপন্থী লেখক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশিয় ঘটনাকে কেন্দ্র করে ‘কবর’ নাটকটি রচনা করেন। তাঁর রচিত অন্যান্য নাটক: ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২), 'মানুষ' (১৯৪৭), ‘নষ্ট ছেলে' (১৯৫০), ‘দণ্ডকারণ্য' (১৯৬৬), ‘রাজার জন্মদিন’ (১৯৪৬), 'চিঠি'।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025