Louvre art gallery is located in -
Louvre art gallery is located in - Correct Answer France
লুভ্র জাদুঘর (ফরাসি: Le Musee du Louvre ল্য ম্যুজে দ্যু লুভ্র্) বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর এবং ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ঐতিহাসিক স্থাপনা। শহরের কেন্দ্রভাগের এই বিশিষ্ট স্থাপনাটি সেন নদীর ডান তীরে শহরের ১ম আরোঁদিসমঁ বা ওয়ার্ডে অবস্থিত। জাদুঘরটির প্রদর্শনস্থলের আয়তন প্রায় ৭২,৭৩৫ বর্গমিটার (প্রায় ৮ লক্ষ বর্গফুট) এবং এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত সৃষ্ট প্রায় ৩৮ হাজার শিল্পবস্তু প্রদর্শন করা হয়। ২০১৯ সালের হিসাব অনুযায়ী লুভ্র জাদুঘর বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত শিল্পকলা জাদুঘর; এ বছর এখানে প্রায় ৯ কোটি ৬ লক্ষ দর্শনার্থী ঘুরতে আসেন।