‘ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক
ষড়+ঋতু
খ
ষডু+ঋতু
গ
ষট+ঋতু
ঘ
ষট্+ঋতু
সঠিক উত্তর: ষট্+ঋতু
তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ক, চ, ট, ত্, প্ এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ, ড্ (ডু), দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়। যেমন: ষট্+ঋতু = ষড়ঋতু, ষট্+অঙ্গ = ষড়ঙ্গ।