নিম্নের কোন পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? 

সবুজপত্র
শনিবারের চিঠি
কল্লোল
ধূমকেতু

সঠিক উত্তর: ধূমকেতু

কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ- সাপ্তাহিক পত্রিকা 'ধূমকেতু' (১৯২২)। পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন “কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু। আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।” এ মন্তব্যটি পত্রিকার পাতার শীর্ষে লেখা থাকতো। 'সবুজপত্র' (১৯১৪) পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরী; 'শনিবারের চিঠি' (১৯২৪) পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস; 'কল্লোল' (১৯২৩) পত্রিকার সম্পাদক দীনেশরঞ্জন দাশ।
Bissoy MCQ

Related Questions

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহন করেন বাংলা -
সম্রাট বিন্দুসার কাকে তক্ষশিলা বিদ্রোহ দমনের জন্য পাঠিয়েছিলেন?
হযরত খাদিজা (রা.) কাকে প্রিয়নবির সঙ্গে সিরিয়ায় পাঠিয়েছিলেন? 
সেলুকাস চন্দ্রগুপ্তের কাছে দূত পাঠিয়েছিলেন কেন? 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাকটটি নিম্নের কাকে উৎসর্গ করেন?
নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস?

Next steps