নিচের কোনটির প্রান্তবিন্দু নেই?
ক
রেখা
খ
রেখাংশ
গ
রশ্মি
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর: রেখা
রেখাঃ একটি বিন্দু উভয় দিকে চলতে থাকলে যে পথের সৃষ্টি হয় তাকে রেখা বলে।অথবা, বিন্দুর চলার পথকে রেখা বলে।অথবা, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ, বেধ বা উচ্চতা নেই তাকে রেখা বলে।রেখার একটি মাত্রা আছে, কিন্তু কোন প্রান্ত বিন্দু নেই এবং উভয় দিকে গতিশীল বা চলমান।