বাংলা একাডেমি কত সালে ‘প্রমিত বানানের নিয়ম' প্রণয়ন করে?
ক
১৯৯১ সালে
খ
১৯৯২ সালে
গ
১৯৩৬ সালে
ঘ
১৯৮৮ সালে
সঠিক উত্তর: ১৯৯২ সালে
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানাননীতি অনুসৃত হলেও, বাংলা বানানে বিভ্রান্তি আজও পুরোপুরি কাটেনি। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উদ্যোগে ১৯৮৮ সালে কুমিল্লায় অনুষ্ঠিত সর্বজনীন প্রাথমিক শিক্ষার পটভূমিতে পাঠ্যপুস্তকে বাংলা বানানের সমতাবিধানবিষয়ক জাতীয় কর্মশিবিরে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে বাংলা বানানের একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা গৃহীত হয় এবং তার ভিত্তি করে অধ্যাপক আনিসুজ্জামানের ও অন্যান্যদের সম্পাদনায় একটি নির্দেশিকা প্রণীত হয় (১৯৯২ সালে)। এরপর ১৯৯২ সালের ঢাকার বাংলা অ্যাকাডেমিও প্রমিত বাংলা বানানের নিয়ম (১৯৯৮-এ পরিমার্জিত এবং ২০০০-এ পুনরায় সংশোধিত) প্রকাশ করে।