বিশ্ব তামাকমুক্ত দিবস কোনটি ?

১৫ মে
৩১ মে
১ মে
৪ অক্টোবর

সঠিক উত্তর: ৩১ মে

বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬,০০,০০০ অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। বিগত বিশ বছরে, দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী, উৎপাদনকারী, এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজূড়ে পালিত হয়ে আসছে।
Bissoy MCQ

Related Questions

বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের ----
প্রতি বছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কোন তারিখে?
প্রতিবছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়?
বিশ্ব খাদ্য দিবস কোনটি
বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি ?

Next steps