চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
ক
কৃষ্ণদাস কবিরাজ
খ
জয়ানন্দ
গ
বৃন্দাবন দাস সেন
ঘ
কবি কর্ণপুর পরমানন্দ
সঠিক উত্তর: কৃষ্ণদাস কবিরাজ
প্রশ্ন : চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তৱ: কৃষ্ণদাস কবিরাজ। বর্ণনা : বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান দখল করে আছে । শ্রীচৈতন্যদেব ও তার কতিপয় শিষ্যের জীবন কাহিনী অবলম্বনে এই জীবনী সাহিত্য সৃষ্টি হয়েছে । এ ধরনের বাস্তব কাহিনী নিয়ে সাহিত্য রচনার বাংলা সাহিত্যে এই প্রথম। চৈতন্যদেবেৱ জীবনী হিসেবে যে বইটি সবচেয়ে শ্রেষ্ঠ তাহলো "চৈতন্যচরিতামৃত" এটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ।