ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
ক
বিভক্তি
খ
প্রত্যয়
গ
ধাতু
ঘ
সমাস
সঠিক উত্তর: ধাতু
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। অন্যভাবে বলা যায়, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় ধাতু এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।