কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?

কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়? সঠিক উত্তর অনুকার

কলকল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ অনুকার অব্যয়।    অনুকার অব্যয় যে সকল অব্যয় কোনো শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাদেরকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।   যেমন: শোঁ শোঁ (বাতাসের ধ্বনি), রুম্ঝুম্ (নূপুরের আওয়াজ), ঝম্ঝম (বৃষ্টির শব্দ), বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বজ্রের ধ্বনি কড়কড়, মেঘের গর্জন গুড়গুড় চকচক, ছমছম, টনটন, ছল্ ছল্, কল্ কল্, ঝম্ ঝম্, সিংহের গর্জন – গর গর, ঘোড়ার ডাক – চিহি চিহি, কোকিলের ডাক – কুহু কুহু, চুড়ির শব্দ – টুং টুং, ইত্যাদি। অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণিভুক্ত। যেমন: ঝাঁ ঝাঁ, খাঁখাঁ ইত্যাদি। অনুকার অব্যয়জাত : কনকনে শীত, শনশনে হাওয়া, ধিকিধিকি আগুন, টসটসে ফল, তকতকে মেঝে ইত্যাদি।   অনুকার শব্দ যোগেঃ কুহু কুহু , গুনগুন , ঘেউ ঘেউ , শন শন , ছল ছল ইত্যাদি অনুকার অব্যয়ের কিছু উদাহরণ: রিমঝিম বৃষ্টি পড়ে। শনশন বায়ু বয়। শনশন করে বাতাস বইছে। ঝম্ঝম্ করে বৃষ্টি পড়ছে। হন্হন্ করে হেঁটে যাচ্ছে। ঘড়িতে ঢং ঢং করে চারটা বাঁচল। ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে। বৃষ্টি পড়ে টাপুর - টুপুর। বাতাসে এখন শোঁ শোঁ শব্দ।  
Bissoy MCQ

Related Questions

'যতকাল রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা / বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহামন"। এই পংক্তির রচয়িতা কে?
‘কলকল’ কিসের ধ্বনির অনুকৃতি?
'ঝির ঝির করে বাতাস বইছে' এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ?
ঝিরঝির করে বাতাস বইছে— এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে?