‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? সঠিক উত্তর মেধা+ বিন্‌

‘মেধাবী’ শব্দের প্রকৃতি - প্রত্যয় হল  মেধা + বিন   ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন - রাঁধ + উনি = রাঁধুনি, ডুব + অন্ত = ডুবন্ত। শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে। যেমন - মেধা + বীন = মেধাবী, বর্ষ + ইক = বার্ষিক। ‘বিন’ ( - বী) প্রত্যয়টি ‘আছে’ অর্থে যুক্ত হয়। ‘বিন’ প্রত্যয়টি প্রথমার একবচনে পুংলিঙ্গ ‘বী’ স্ত্রীলিঙ্গে ‘বিনী’ এবং সমাসে পূর্বপদে হলে ‘বি’ হয়। যেমন - মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী ইত্যাদি।

Related Questions

সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-
রোজা ও প্রভা জমজ বোন। প্রভা মেধাবী। সুতরাং, রোজাও মেধাবী। এটি কোন ধরনের অনুমান?
‘মেধাবী’ শব্দের লিঙ্গান্তর কোনটি?
মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে ?
মেধাবী শব্দের প্রক্রতি ও প্রত্যয় কোন টি ?