স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে -i. লেখালেখি করা সহজii. সূত্র ব্যবহার করা যায়iii. উপাত্ত বিন্যাস করা যায়নিচের কোনটি সঠিক?
ক
i ও ii
খ
i ও ii
গ
ii ও iii
ঘ
i, ii ও iii
সঠিক উত্তর: ii ও iii
স্প্রেডশিট (ইংরেজি: Spreadsheet) স্প্রেডশিট এর আভিধানিক অর্থ হল ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। এ কাগজের ছক করে (রো ও কলাম) একটি ব্যবসায় প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। মূলত স্প্রেডশিট হচ্ছে কম্পিউটার প্রগ্রাম যা কাগজের ওয়ার্কশিটের নকল বা সিমুলেশন। স্প্রেডশিট প্রোগ্রামে টেবিল বা সারণি আকারে তথ্য সন্নিবেশ ও উপস্থাপন এবং এগুলির উপর গাণিতিক বিভিন্ন অপারেশন প্রয়োগ ও বিশ্লেষণের ব্যবস্থা থাকে। স্প্রেডশিট ব্যবহারের সুবিধা সমূহ- সূত্র ব্যবহারের সুযোগ থাকায়়় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। আকর্ষণীয়়় গ্রাফ, চাট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় ।