মানুষের ফ্রন্টাল সাইনাস কোথায় অবস্থিত?
মানুষের ফ্রন্টাল সাইনাস কোথায় অবস্থিত? সঠিক উত্তর চোখের উপরে
মাথার খুলিতে মুখমন্ডলীয় অংশে নাসাগহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ চারজোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারান্যাসাল সাইনাস বলে । এগুলো হলো -১. ম্যাক্সিলারি সাইনাস (Maxillary Sinus) : ম্যাক্সিলারি অঞ্চলে গালে অবস্থিত । এর প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয় ।২. ফ্রন্টাল সাইনাস (Frontal Sinus) : চোখের উপরে অবস্থিত । এর প্রদাহের কারণে চোখের উপরে ও মাথায় ব্যথা হয় ।৩. এথময়েড সাইনাস (Ethmoid Sinus) : দু'চোখের মাঝখানে অবস্থিত । এর প্রদাহের কারণে দু'চোখের মাঝখানে বা পিছনে এবং মাথায় ব্যথা হয় ।৪. স্ফেনয়েড সাইনাস (Sphenoid Sinus) : এথময়েড সাইনাসের পিছনে অবস্থিত । এর কারণে চোখের পিছনে ও মাথার চূড়ায় ব্যথা হয় ।