নাসাউ কোন দেশের রাজধানী?
নাসাউ কোন দেশের রাজধানী? সঠিক উত্তর বাহামা দ্বীপপুঞ্জ
নাসাউ বাহামা দ্বীপপুঞ্জ দেশের রাজধানী। বাহামা দ্বীপপুঞ্জ (ইংরেজি: The Bahamas) মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ - পূর্বে, কিউবা ও হিস্পানিওলা দ্বীপের উত্তরে অবস্থিত প্রায় ৭০০টি দ্বীপ ও হাজার খানেক "কি" (cay, এক ধরনের ক্ষুদ্র বালুময় দ্বীপ) নিয়ে গঠিত একটি শৃঙ্খলাকার দ্বীপপুঞ্জ। কমনওয়েল্থ অভ বাহামাস নামে সরকারীভাবে পরিচিত দেশটি কমনওয়েল্থ অভ নেশন্সের একটি স্বাধীন সদস্য। বাহামা দ্বীপপুঞ্জের অবস্থান, জলবায়ু ও ভূগোল এটিকে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। উষ্ণ উপসাগরীয় স্রোতের কাছে অবস্থিত হওয়ায় সারা বছরই এখানকার জলবায়ু খুব মৃদু । এখানে নীল সমুদ্রের পাশে অনেক সুন্দর সুন্দর সমুদ্রসৈকত অবস্থিত। যুক্তরাষ্ট্র ও আরও দূরের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক এখানে বেড়াতে আসেন। দেশটির রাজধানী নাসাউ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025