ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

এল সালভেদর
গুয়েতমালা
নিকারাগুয়া
হন্ডুরাস

সঠিক উত্তর: এল সালভেদর

এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত মঙ্গলবার এল সালভেদরের কংগ্রেসে এক ভোটাভুটিতে বিটকয়েনকে আনুষ্ঠানিক মুদ্রার এই স্বীকৃতি দেয়া হয়। এর ফলে আগামী ৯০ দিনের মধ্যে মার্কিন ডলারের পাশাপাশি বিটকয়েন দেশটিতে একটি বৈধ মুদ্রা হিসেবে লেনদেন করা যাবে। এল সালভেদরের এই নতুন আইনের ফলে দেশটির সব আর্থিক লেন - দেনে এখন বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করতে হবে, তবে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের বিটকয়েনে লেন - দেনের প্রযুক্তি নেই তারা ছাড়া। প্রেসিডেন্ট নাইব বুকেলে বলেছেন এল সালভেদরের যেসব মানুষ প্রবাসে থাকেন এবং দেশে অর্থ পাঠান, তাদের পক্ষে এখন কাজটা অনেক সহজ হবে। এল সালভেদরের বহু মানুষ তাদের প্রবাসে থাকা আত্মীয় - স্বজনের পাঠানো রেমিটেন্স বা অর্থের উপর নির্ভরশীল। দেশটির জিডিপির প্রায় ২০ শতাংশ আসে রেমিটেন্স থেকে। এল সালভাদরের প্রায় ২০ লাখ মানুষ বিদেশে থাকেন। কিন্তু মাতৃভূমির সঙ্গে তাদের রয়েছে বেশ ঘনিষ্ঠ যোগাযোগ, বছরে তারা দেশে পাঠান প্রায় চার বিলিয়ন বা চারশো কোটি মার্কিন ডলার।
Bissoy MCQ

Related Questions

বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ?
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব দেশ কোনটি?
নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ?

Next steps