কোন বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে?
কোন বিতর্কিত এলাকাকে কেন্দ্র করে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে? সঠিক উত্তর নাগার্নো- কারবাখ
নাগোরনো - কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মানুষের মধ্যে বিরোধ চিরকালীন নয়, এই বিরোধ প্রাচীন কোনো ঘৃণার ভিত্তিতেও তৈরি হয়নি। রুশ সাম্রাজ্যের আগমনের আগপর্যন্ত আর্মেনীয় ও আজেরি—এই দুই জাতি বহু শতাব্দী ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বাস করে আসছিল। আজকের দ্বন্দ্বের উৎস হলো সার্বভৌম আজারবাইজানে আর্মেনিয়ার সামরিক দখলদারি। আর্মেনিয়া এই সংঘাতকে মুসলিম আজারবাইজানের সঙ্গে ‘সভ্যতার সংঘাত’ হিসেবে চিত্রিত করে ‘খ্রিষ্টান কার্ড’ খেলার চেষ্টা করেছে। কিন্তু সেই প্রচার খুব একটা বিকোচ্ছে না।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025