‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এই কবিতাটির রচয়িতা কে?
ক
জহির রায়হান
খ
শামসুর রাহমান
গ
মাহবুব- উল- আলম
ঘ
সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর: মাহবুব- উল- আলম
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী।