জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি-
ক
বি এ সিদ্দীকী
খ
হুমায়ুন রশীদ চৌধুরী
গ
খাজা ওয়াসীউদ্দীন
ঘ
ডঃ কামাল হোসেন
সঠিক উত্তর: হুমায়ুন রশীদ চৌধুরী
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি - হুমায়ুন রশীদ চৌধুরী। হুমায়ূন রশীদ চৌধুরী (১১ নভেম্বর ১৯২৮ - ১০ জুলাই ২০০১) বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদে ১৯৯৬ - ২০০১ পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলা, ইংরেজি, উর্দু, ফরাসি এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারতেন। এছাড়াও আরবি, স্পেনীয়, পর্তুগিজ, জার্মান এবং ইন্দোনেশীয় ভাষায়ও তার সম্যক দখল ছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।