‘রামায়ণ’ কে রচনা করেন?

মালিক মুহাম্মদ জায়সী
বাল্মীকি
আলাওল
কৃত্তিবাস

সঠিক উত্তর: বাল্মীকি

রামায়ণ প্রাচীন ভারতীয় সূর্যবংশীয় রাজাদের কাহিনী অবলম্বনে মহর্ষি বাল্মীকি রচিত  সংস্কৃত মহাকাব্য। এর রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় শতক। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্রের জীবন - কাহিনী এর মুখ্য বিষয়। কাব্যটি সপ্তকান্ড বা সাত খন্ডে বিভক্ত। আদিকান্ডে রামের জন্ম ও বাল্যজীবন; অযোধ্যাকান্ডে অযোধ্যা থেকে রামের নির্বাসন; অরণ্যকান্ডে রাম - লক্ষ্মণ - সীতার বনবাস ও রাবণ কর্তৃক সীতাহরণ; কিষ্কিন্ধ্যাকান্ডে বানররাজ সুগ্রীবের সঙ্গে রামের মিত্রতা; সুন্দরকান্ডে রামের সসৈন্যে লঙ্কা গমন; লঙ্কাকান্ডে রাম - রাবণের যুদ্ধ, যুদ্ধে রাবণের পরাজয় ও সবংশে মৃত্যু, রাম কর্তৃক সীতা উদ্ধার ও রাবণভ্রাতা বিভীষণকে লঙ্কার রাজা করে সদলে অযোধ্যায় প্রত্যাবর্তন; এবং উত্তরকান্ডে  রামচন্দ্র কর্তৃক সীতাবিসর্জন, লব - কুশের জন্ম, রাম - সীতার পুনর্মিলন এবং মৃত্যু এ বিষয়গুলি বর্ণিত হয়েছে। এর সঙ্গে রয়েছে আনুষঙ্গিক ঘটনাবলি। এই সপ্তকান্ডের প্রতিটি আবার একাধিক সর্গ বা অধ্যায়ে বিভক্ত। কাব্যটি অনুষ্টুপ্ ছন্দে রচিত এবং এর শ্লোকসংখ্যা বিভিন্ন সংস্করণে ২৪ - ৪৩ হাজার পর্যন্ত।
Bissoy MCQ

Related Questions

প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন?
বাল্মিকি “রামায়ণ’ রচনা কাদের জন্য করেন?
বাল্মীকি ”রামায়ণ” রচনা কাদের জন্য করেন?
বাল্মীকি কার উপদেশে ‘রামায়ণ’ রচনা করেন?
বাল্মীকি আদিতে কাদের জস্য রামায়ণ রচনা করেন?
সংস্কৃত রামায়ণ কে রচনা করেন?
বাল্মীকি আদিতে কাদের জন্য রামায়ণ রচনা করেন ?
বাল্মীকি রামায়ণ রচনা করেন কার নির্দেশে?
বাংলায় রামায়ণ রচনা করেন কে?
'রামায়ণ' কার রচনা?

Next steps