‘দিয়াগো গর্সিয়া’-
ক
একটি জংগি সংগঠন
খ
ভারত মহাসাগরের একটি দ্বীপ
গ
প্রশান্ত মহাসারের একটি দ্বীয়
ঘ
ভারত-ভুটানের সীমান্তের একটি দ্বীপ
সঠিক উত্তর: ভারত মহাসাগরের একটি দ্বীপ
দিয়েগো গার্সিয়া (ইংরেজি ভাষায়: Diego Garcia) ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত, যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবালদ্বীপ। দ্বীপটি মধ্য ভারত মহাসাগরের বিষুবরেখা হতে সামান্য দক্ষিণে অবস্থিত এবং চাগোস দ্বীপপুঞ্জের ষাটটি দ্বীপের মধ্যে সবচেয়ে বড়। এটি একটা সামরিক দ্বীপ। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা প্রথম দ্বীপটি আবিষ্কার করে, ১৭৯০ সালে ফরাসীরা আর নেপোলিয়নিক যুদ্ধের পর বৃটিশরা দ্বীপটি অধিগ্রহণ করে। ১৯৬০ সালে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তির আগ পর্যন্ত দ্বীপটি মরিশাসের ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত ছিল।