What is the fast duration of bangabandhu satellite 1?
A
5 years
B
10 years
C
15 years
D
20 years
Correct Answer: 15 years
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট ১'। এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন - ৯ রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়। এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১' এর ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্টজ এবং এর আয়ুষ্কাল ১৫ বছর। এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। উল্লেখ্য, 'বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।