‘চিলেকোঠার সেপাই’ গ্রস্থের লেখক কে?
ক
হায়াৎ মাহমুদ
খ
নীলিমা ইব্রাহীম
গ
মাজহারুল ইসলাম
ঘ
আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
চিলেকোঠার সেপাই বাংলাদেশী কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস। এটি ছিলো তার প্রথম উপন্যাস। আশির দশকের শুরুতে রোববার নামীয় সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৯৮৬ সালের অক্টোবর মাসে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে এটি প্রকাশিত হয়।