২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত?
২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত? সঠিক উত্তর ৬,০৩,৬৮১ কোটি টাকা
গত ৩ জুন জাতীয় সংসদের আগামী ২০২১ - ২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার ৩০ জুন এটি জাতীয় সংসদে পাস হয়। আগামী ২০২১ - ২২ অর্থবছরের বাজেটে চূড়ান্ত আকার (ব্যয়) ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপি‘র ১৭ দশমিক ৫০ শতাংশ। এতে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। ঘাটতির পরিমাণ জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। বাজেটের অর্থনীতি প্রবৃদ্ধি ধরা হযেছে ৭ দশমিক ২ শতাংশ। ২০২১ - ২২ অর্থবছরে বাজেটে মোট জিডিপি‘র আকার ৩৪ লাখ ৭৩ হাজার ৯১১ কোটি টাকা
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025