অবদান ও অবধান- শব্দজোড়ের অর্থ কোনটি?

অবদান ও অবধান- শব্দজোড়ের অর্থ কোনটি? সঠিক উত্তর সৎকর্ম ও মনোযোগ

উচ্চারণ সমান অথবা প্রায় সমান অথচ অর্থ সম্পূর্ণ ভিন্ন এমন শব্দদ্বয়কে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। নিম্নে সমোচ্চারিত প্রায় সমোচ্চারিত শব্দের অর্থ পার্থক্য এবং বাক্য গঠনের উদাহরণ দেওয়া হল:সমোচ্চারিত শব্দ অর্থ             বাক্য গঠনঅন্ন   (ভাত)          — মানুষের বেঁচে থাকার জন্য অন্ন অতি প্রয়োজন।অন্য (অপর)         — পরীক্ষার সময় অন্য দিকে লক্ষ্য দিও না।অনু   (পশ্চাৎ)       — এই দেশে এক সময় স্ত্রীলোকদের মৃত স্বামীর চিতায় অনুগমন করতে হতো।অণু   (ক্ষুদ্রতম অংশ)   — এটুকু ভাতে আমার পেটের অণুটুকুও ভরবে না।অনিষ্ট (ক্ষতি)       — অন্যের অনিষ্টের চিন্তা কখনো মনে এনো না।অনিষ্ঠ (নিষ্ঠাহীন)   — লেখা পড়ায় অনিষ্ঠ হলে পাশ করতে পারবে না।অংশ (ভাগ)       — বাপের জমির অংশ মেয়েরাও ছাড়বে না।অংস (কাঁধ)       — বিপদে দূরে সরে না থেকে অংস মেলাও।অর্ঘ  (মূল্য)        — জিনিসপত্রে অর্ঘ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।অর্ঘ্য (পূজার উপকরণ) — ঠাকুরের সামনে প্রচুর অর্ঘ্য সজ্জিত রয়েছে।অশ্ব (ঘোড়া)       — শুয়ে পড়ো, অশ্বের মতো দাঁড়িয়ে ঘুমিয়ো না।অশ্ম (পাথর)      — অশ্মে মাথা ঠুকে লাভ নাই, চল বাড়ি যাই।অশক্ত (দুর্বল)        — বিপদে অশক্ত হতে নাই।অসক্ত (আসক্তিহীন)    — বইয়ে অসক্ত হলে ছাত্রজীবন বৃথা হবে।অনিল (বাতাস)       — গুমোট গরমে অনিল এসে প্রাণ জুড়াল।অনীল (যা নীল নয়)   — আকাশ কী কখনো অনীল হয়।অভ্যাস  (বারবার চেষ্টা) — পরীক্ষা কাছে রাত জেগে পড়ার অভ্যাস করো।অভ্যাশ  (নিকট)    — অঙ্ক অভ্যাস কর, পরীক্ষা অভ্যাশে।অবধ্য (বধের অযোগ্য)    — মানুষ মানুষের অবধ্য।অবোধ্য (যা বোঝা যায় না) — অবোধ্য তত্ত্ব কথা সব জায়গায় বল না।অপরিণত (যা পরিণত হয়নি) — অপরিণত বয়সে এ বই পড়ে কিছুই বুঝবে না।অপরিণীত (অবিবাহিত)    — বিধবার ঘরে অপরিণীত দুটো মেয়ে আছে।অন্ত  (শেষ)        — সংসারে কাজের অন্ত নাই।অন্ত্য (যা অন্তে আছে)  — অন্ত্যেষ্টি ক্রিয়া শেষেই মানুষের শোক নিঃশেষ হয়ে যায়।অন্যন্য  (অপরাপর) — অন্যন্যের সঙ্গেই তার ভাল সম্পর্ক আছে।অন্যোন্য (পরস্পর)    — অন্যোন্যের প্রতি ভালোবাসায় মানুষের সুখ।অন্নপুষ্ট (ভোজনপুষ্ট)   — এ আকালে অন্নপুষ্ট মানুষ নাই।অন্যপুষ্ট (কোকিল)     — কাকের বাসায় কোকিলের ছা অন্যপুষ্ট হয়।অবদান (মহৎ কাজ) —  স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান অবিস্মরণীয়।অবধান (মনোযোগ)   —  ক্লাসে শিক্ষক - শিক্ষিকাদের কোথায় অবধান করা উচিত।
Bissoy MCQ

Related Questions

অবদান অর্থ কীর্তি, কিন্তু 'অবধান' অর্থ কী?
'কপাল' ও 'কপোল' শব্দজোড়ের সঠিক অর্থ কোনটি?
'চির' ও 'চীর' শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
বিপরীতার্থক শব্দজোড়ের দৃষ্টান্ত হিসেবে কোনটি অশুদ্ধ?
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
প্রমত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
'নিবৃত' ও 'নিভৃত'- শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
‘নিবৃত' ও ‘নিভৃত'- শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
'নিবৃত' ও 'নিভৃত' শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?