পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত?
ক
মহাস্থানগড়
খ
পাহাড়পুর
গ
ময়নামতি
ঘ
রাউজান
সঠিক উত্তর: মহাস্থানগড়
পুণ্ড্রবর্ধন বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চার শতকে পুঞ্জ নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) প্রাদেশিক রাজধানী ছিল। পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড়ে যে সব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে পরশুরামের রাজপ্রসাদ অন্যতম।