‘ফুল্লাবার বারমাস্যা’ কোন মঙ্গলকাব্যের অন্তগর্ত?

মনসামঙ্গল
চন্ডীমঙ্গল
অন্নদাসমঙ্গল
ধর্ম মঙ্গল

সঠিক উত্তর: চন্ডীমঙ্গল

চন্ডীমঙ্গল কাব্যের একটি প্রধান চরিত্র ফুল্লরা ( Fullora ), কবি স্বর্গ বিতাড়িত একটি চরিত্র কে মর্ত্যের মানবী রূপে অঙ্কন করেছেন। চন্ডীমঙ্গল কাব্যের এই গুরুত্বপূর্ণ চরিত্র টি সম্পর্কে আজ আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব।  ফুল্লরা অর্থলিপ্সা, স্বপত্নী বিদ্বেষ তথা স্বামী প্রেমের নিরঙ্কুশ অধিকার, পুরাণজ্ঞান, লোকভিজ্ঞতা এবং সেই সঙ্গে ব্রীড়াশীলা, কর্মনিপুণা ও জীবনের নানাবিধ অভাবের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নায়িকা, সঞ্জয়কেতুর কন্যা, কালকেতুর পত্নী ফুল্লরা। সুখ - দুঃখের দোদুল্যমান তরঙ্গে সে ভাসমান। বিশ্বাস - অবিশ্বাসের ঘূর্ণাবর্তে সে পাক খেয়ে চলেছে অবিরত। সক্রিয়তা ও সজীবতায় সে অগ্রণী। রবীন্দ্রনাথের মানস চক্ষেও তার এই জঙ্গমতা এড়িয়ে যায়নি, তাই তিনি বলেছেন – “কবিকঙ্কণ চণ্ডীর সুবৃহৎ সমভূমির মধ্যে কেবল ফুল্লরা ও খুল্লনা একটু নড়িয়া চড়িয়া বেড়ায় –”
Bissoy MCQ

Related Questions

বারমাস্যা কাকে বলে?
চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
মঙ্গলকাব্যের কোন চরিত্রটি “দেবতা-বিরোধী” বলে পরিচিত?
’বেহুলা’ চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ?
ফিলিস্তিন দেশটি কোন জলবায়ুর অন্তগর্ত?
বাংলাদেশে কোন প্রানিভৌগলিক অঞ্চলের অন্তগর্ত?
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তগর্ত ?
'বাজে কথা' রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তগর্ত

Next steps