ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?
ক
১৯৯৮
খ
১৯৯৯
গ
২০০০
ঘ
২০০১
সঠিক উত্তর: ২০০০
১৯৯৭ সালে ষষ্ঠ আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশ টেষ্ট স্ট্যাটাস প্রাপ্তির আবেদন জানায়। ২০০০ সালের জুন মাসে আনুষ্ঠিত আইসিসির সভায় বাংলাদেশকে টেস্ট সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং ২৬ জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে ১৯৯৭ সালের ১৬ জুন।