বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?
ক
আজাদ
খ
বঙ্গদর্শন
গ
বেঙ্গল গেজেট
ঘ
সমাচার দর্পণ
সঠিক উত্তর: সমাচার দর্পণ
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘সমাচার দর্পণ', যা ১৮১৮ সালের মে মাসে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। সংবাদই ছিল এ পত্রিকার প্রাণ, তবে ধর্ম বা তত্ত্ব আলোচনাও থাকত। এ পত্রিকা কোনো ধর্মীয় বিতর্কে না গিয়ে খ্রিষ্টান মতবাদের প্রতি 4 পক্ষপাত পোষণ করতো। পত্রিকাটি ১৮৪০ সালে বন্ধ হয়ে যায়।