২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয় ?
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয় ? সঠিক উত্তর ১৯৯৯
বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি প্রদান করে । ১৯৯৯ সালের ২৬ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৫৭ তম অধিবেশন ও ৩০তম দ্বি - বার্ষিক সাধারন সম্মেলনে বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক একুশে ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেন। বাংলাদেশের এই প্রস্তাবটি ২৮ তি দেশ লিখিত ভাভে সমর্থন করেন । ফলে ১৭ নভেম্বর বিনা আপত্তিতে প্রস্তাবটি গৃহীত হয় । উল্লেখ, প্রথম পর্যায়ে কানাডাভিত্তিক Mother language lovers of the world নামের সংগঠনটি এক্ষেত্রে ভূমিকা পালন করে। ২০০০ সালের ফেব্রুয়ারী UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ প্রথমবারের মতো পালিত হয় ।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025