১৯৭১ নালে ২৫ মার্চ রাতে পাকিস্তনী সামরক অভিযানের সংকেতিক নাম-

অপরেশন ক্লোজ ডোর
অপারেশ সার্চ লাইট
অপারেশন ক্লিন হার্ট
অপারেশন ব্লু স্টার

সঠিক উত্তর: অপারেশ সার্চ লাইট

অপারেশন সার্চলাইট (ইংরেজি: Operation Searchlight) ১৯৭১সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল।[৯] এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত,যা ১৯৭০ এর নভেম্বরে সংঘটিত অপারেশন ব্লিটজ্‌ এর পরবর্তি অনুষঙ্গ। অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল ২৬ মার্চ এর মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সব বড় বড় শহর দখল করে নেয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভেতর নিশ্চিহ্ন করে দেয়া[১০]। বাঙালিরা তখন পাল্টা প্রতিরোধ সৃষ্টি করে,যা পাকিস্তানি পরিকল্পনাকারীদের ধারণার বাইরে ছিল। মে এর মাঝামাঝি সময়ে সকল বড় বড় শহরের পতন ঘটার মধ্যে দিয়ে অপারেশন সার্চলাইটের প্রধান অংশ শেষ হয়। এই সামরিক আক্রমণ ১৯৭১ সালের গণহত্যাকে ত্বরান্বিত করে। এই গণহত্যা বাঙালিদের ক্রুদ্ধ করে তোলে যে কারণে পাকিস্তান সেনাবাহিনীর বাঙ্গালি অফিসার ও সৈনিকেরা বিদ্রোহ ঘোষণা করে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং বহু মানুষকে শরণার্থীরূপে ভারতে আশ্রয় নিতে হয়। এই ভয়াবহ গণহত্যা ১৯৭১ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূত্রপাত ঘটায় এবং বাঙালিরা দখলদারী পাকিস্তানি বাহিনীকে বিতারিত করার সংগ্রামে লিপ্ত হয়। পরিণতিতে ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ড "মিত্র বাহিনী" এর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর বিনাশর্তে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
Bissoy MCQ

Related Questions

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম-
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যার অভিযানের নাম কী ছিল?
১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত কেন দেশ অচল হয়ে পড়ে?
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযানের নাম কি ?
'রাতে তারা দেখা যায়' - এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি?
নিচের কোন ব্যক্তিকে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে গিয়ে পরে নির্যাতন করে হত্যা করেছিল? 

Next steps