নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক
সে ঘুমায়
খ
সে লিখছে
গ
সে বই পড়ছে
ঘ
রিপা হাসছে
সঠিক উত্তর: সে বই পড়ছে
যে ক্রিয়ার কর্মপদ আছে, তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। যেমন: সে বই পড়ছে। এখানে যদি প্রশ্ন করা হয় সে কি পড়ছে? তাহলে উত্তর পাই 'বই পড়ছে। এ বাক্যে ‘পড়ছে’ হলো সকর্মক ক্রিয়া এবং 'বই' হলো ‘পড়ছে' ক্রিয়ার কর্মপদ।