"গীতাঞ্জলি" কি ধরনের রচনা?

"গীতাঞ্জলি" কি ধরনের রচনা? সঠিক উত্তর কাব্যগ্রন্থ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮ - ১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ৫৩টি, ‘গীতিমাল্য’ ১৬টি, 'নৈবেদ্য' ১৫টি, 'খেয়া' ১১টি ‘শিশু’ ৩টি, ‘কল্পনা’ ১টি, 'উৎসর্গ' ১টি, ‘স্মরণ' ১টি, ‘চৈতালী' ১টি এবং 'অচলায়তন' থেকে ১টিসহ মোট ৯টি গ্রন্থের ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
Bissoy MCQ

Related Questions

রবীন্দ্রনাথ ঠাকুর-এর গীতাঞ্জলি কোন ধরনের রচনা?
'গীতাঞ্জলি' কী ধরনের রচনা?
কোন বিদেশি কবি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমিকা রচনা করেছিলেন?
'গীতাঞ্জলি' রচনা করেন কে?
‘গীতাঞ্জলি’, ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ?