নিচের কোন বাক্যটি গ্রহণযোগ্য নয়?

ভাষার পদবিন্যাস হলো ব্যাকরণ
ভাষা ব্যাকরণ কে অনুসরণ করে
ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে
ভাষা ব্যাকরণ কে শাসন করে

সঠিক উত্তর: ভাষা ব্যাকরণ কে অনুসরণ করে

‘ব্যাকরণ' শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন, রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে। ভাষা নদীর মতো প্রবাহমান। এ প্রবাহই ভাষার প্রাণ। মুখে মুখে ভাষা ব্যবহারে যে পরিবর্তন ঘটে তাতে অনেক নতুন নিয়মের সৃষ্টি হয়। সে নিয়ম কালক্রমে ব্যাকরণের অন্তর্ভুক্ত হয়। ভাষাকে গতিশীল, জীবন্ত ও প্রাণবন্তকরণে ব্যাকরণ কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সুতরাং, ভাষা ব্যাকরণকে নয় বরং ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে।
Bissoy MCQ

Related Questions

কিন্তু কুস্তিগির নিরামিষভোজী নন- বাক্যটি সত্য হলে নিচের কোন বাক্যটি মিথ্যা হবে?
উদ্দীপকের প্রকল্পটি কেন গ্রহণযোগ্য নয়?

Next steps