অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যোৗগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
ক
যারা অসহায়, তাদের পাশে দাঁড়াও
খ
কিছু লোক আছে অসহায়, তোদের পাশে দাঁড়াও
গ
পাশে দাঁড়াতে হবে, যারা কিনা অসহায়
ঘ
অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে
সঠিক উত্তর: কিছু লোক আছে অসহায়, তোদের পাশে দাঁড়াও
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে। সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে। সরল বাক্যের অসমাপিকা ক্রিয়া সম্প্রসারিত হয়ে নিরপেক্ষ উপবাক্যে পরিণত হবে। প্রধান উপবাক্যগুলোকে সংযোজক অব্যয় ‘ও’, ‘আর’, ‘এবং’ ইত্যাদি; বিয়োজক অব্যয় ‘বা’, ‘কিংবা’, ‘অথবা’, ‘নচেৎ' ইত্যাদি: সংকোচক অব্যয় ‘কিন্তু’, ‘তবে’, ‘তথাপি’ ইত্যাদি সহযোগে পরস্পরকে সংযুক্ত করে নিতে হবে। যেমন: সরল বাক্য ‘অসহায়ের পাশে দাঁড়াও।' এর যৌগিক রূপ - ‘কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।' তিনি সৎ কিন্তু কৃপণ। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।