বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এম ব্যাকরণিক উপদান কোনটি?
ক
বচনচিহ্ন
খ
উপসর্গ
গ
অনুসর্গ
ঘ
নির্দেশক
সঠিক উত্তর: অনুসর্গ
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। জন্য, দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে ইত্যাদি 'অব্যয় পদগুলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় এবং বিভক্তি হিসেবেও ব্যবহৃত হয়। তাই বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান "অনুসর্গ”। যেমন: অনুসর্গ: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়। বিভক্তি: ঋণ থেকে মুক্ত বনমুক্ত।