‘আগুন ও বরফের ভূমি বলা হয় কোন দেশকে?

আইসল্যান্ড
আয়ারল্যান্ড
স্কটল্যান্ড
মালদ্বীপ

সঠিক উত্তর: আইসল্যান্ড

#আইসল্যান্ড শুধু একটি দ্বীপরাষ্ট্রই নয়, বলা চলে পুরো দেশটাই একটা আগ্নেয় দ্বীপ। দেশটিতে ইতিপূর্বে একাধিকবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। ভূমিকম্পও বেশ স্বাভাবিক ঘটনা। #২০১০ সালে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে টানা কয়েক সপ্তাহ বিমান চলাচল বিঘ্নিত হয়। #পৃথিবীতে কিছু পাহাড় আছে যা থেকে উত্তপ্ত গলিত পাথর, ছাই আর গ্যাস বের হয়। এর তাপমাত্রা এতটাই বেশি, দেখে মনে হবে যেন পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসছে মাটি চাপা আগুন। টকটকে আগুন বের করা এ পাহাড়গুলোকে বলা হয় আগ্নেয়গিরি। #৬০ মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে উৎপত্তি লাভ করে বর্তমান আইসল্যান্ড। এখানে অনেক আগ্নেয়গিরি সক্রিয় আছে।
Bissoy MCQ

Related Questions

Next steps