বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ?
বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ? সঠিক উত্তর ব্রজবুলি
রাধা - কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় তত্ত্ব বিষয়ক সৃষ্ট পদ বা পদাবলিই ‘বৈষ্ণব পদাবলি'। ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবিভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে কিছু হিন্দি শব্দ আছে। এ ভাষায় বিদ্যাপতি, গোবিন্দদাস, জ্ঞানদাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন।
মোঃ আরিফুল ইসলাম
Feb 20, 2025