‘Line of Control’ যে দু’টি দেশের সীমান্তে অবস্থিত-
A
ভারত-বাংলাদেশ
B
ভারত-পাকিস্তান
C
উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া
D
পাকিস্তান-আফগানিস্তান
Correct Answer: ভারত-পাকিস্তান
নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোল ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সামরিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত পূর্বতন জম্মু - কাশ্মীর দেশীয় রাজ্যের সীমানার মধ্যে অবস্থিত আন্তর্জাতিক সীমানা নির্ধারণকারী একটি রেখা, যা আইনত মান্যতা প্রাপ্ত আন্তর্জাতিক সীমারেখা গঠন না করলেও অমীমাংসিত অথচ কার্যকর হিসেবে রয়ে গিয়েছে। শুরুর দিকে অস্ত্র সংবরণ রেখা বা সিজ - ফায়ার লাইন নামে পরিচিত হলেও ১৯৭২ খ্রিস্টাব্দের তেসরা জুলাই তারিখে হওয়া সিমলা চুক্তির পরে এটি নিয়ন্ত্রণ রেখা নাম ধারণ করে। ভারতের নিয়ন্ত্রণাধীন থাকা পূর্বতন দেশীয় রাজ্যের অংশ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তথা জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত, আবার পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন অংশ আজাদ কাশ্মীর এবং গিলগিত - বালতিস্তান নামক দুটি প্রশাসনিক এককে বিভক্ত। নিয়ন্ত্রণ রেখার সর্ব উত্তরের বিন্দু এনজে৯৮৪২ নামে পরিচিত। এখান থেকে ভারত – পাকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণ রেখার দক্ষিণতম বিন্দুর দিকে ক্রমশ অগ্রসর হয়েছে। অপর একটি অস্ত্র সংবরণ রেখা ভারতীয় নিয়ন্ত্রণাধীন পূর্বতন জম্মু ও কাশ্মীর দেশীয় রাজ্যের লাদাখ এবং চীনের নিয়ন্ত্রণাধীন আকসাই চীনকে পৃথক করেছে। এর আরো পূর্ব দিকে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি। জাতিসংঘের প্রাক্তন সভাপতি বিল ক্লিনটন ভারতীয় উপমহাদেশের বিশেষ করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা বলে উল্লেখ করেছেন।